পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়েছে।
উপ সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার, গাইবান্ধা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর উপ-কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।








