এডিস মশার লার্ভা নিধন অভিযানে ২ বাড়ির মালিককে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৭

এডিস মশার লার্ভা নিধন অভিযান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এডিস মশার লার্ভা নিধন অভিযানে দুই বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির পাঁচটি অঞ্চলে এক যোগে এ অভিযান পরিচালিত হয় বলে ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির অভিযানে একটি নির্মাণাধীন, একটি পরিত্যক্ত ভবন ও দুই বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৪০টি বাড়ি পরিদর্শন করা হয় বলে জানিয়েছে ডিএসসিসি।

এতে আরও বলা হয়, অভিযানে অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ২৪টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে পান্থপথের ১৬/শুক্রাবাদ হোল্ডিং এ নির্মাণাধীন মানামী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৭/এ শুক্রাবাদে অবস্থিত পুরনো মালামালের একটি উন্মুক্ত গোডাউনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির লার্ভা নিধন অভিযান অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মাণাধীন ভবন পরিদর্শনসহ মোট ৩০টি বাড়ি পরিদর্শন করা হয়। তবে এ সময় কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি।

অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৪৩ নং ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে তিনটি বাড়ির পরিবেশ এডিস মশার প্রজনন উপযোগী হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক ডিএসসিসির ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের ৪০টি বাড়ি ও অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ২২টি বাড়ি পরিদর্শন করেন। তবে তারা কোথাও এডিস মশার লার্ভা পাননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক