পুলিশের ওপর হামলা মামলা তদন্তে সহায়ক কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

পুলিশ গত কয়েক মাসে পুলিশকে টার্গেট করে চালানো চার দফা হামলায় দায়ের মামলাগুলো তদন্তে সহায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলমের সই করা এক আদেশে এ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
গত ২৯ এপ্রিল রাজধানীর পল্টন এলাকায়, ২৬ মে তেজগাঁওয়ে, ২৪ জুলাই শাহবাগে এবং গত শনিবার (৩১ আগস্ট) সায়েন্সল্যাব এলকায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এসব্ হামলায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। গঠিত সহায়ক কমিটি এসব মামলা তদন্তে সহায়তা করবে।
কমিটির সভাপতি হচ্ছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম এবং সদস্য সচিব ডিএমপি’র গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। এর সদস্যরা হলেন ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আ ফ ম আল কিবরিয়া, গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হাসান আরাফাত, রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এবং ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সোহাগ।
এছাড়া মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে যেকোনও কর্মকর্তাকে কো-অপ্ট বা কমিটির সদস্য নির্বাচন করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম