৬ মাসে ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮

বিএসটিআই

এ বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত সময়ে মোট ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে বাধ্যতামূলক ১৮১টি পণ্যের লাইসেন্স গ্রহণ না করে পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএসটিআই-এর মহাপরিচালক এসব কথা বলেন।

বিএসটিআই মহাপরিচালক জানান, চলতি বছর জানুয়ারি-জুলাই পর্যন্ত ৬ মাসে বিএসটিআই থেকে ২৬১৪টি লাইসেন্স প্রদান/নবায়ন হয়েছে। ১৩৭৬টি মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স টিম পরিচালনার পাশাপাশি খোলাবাজার থেকে ১৮৯৬টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এবং ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা এবং ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা সম্ভব হয়েছে।

সভায় সংগঠনের নেতারা রড উৎপাদনকারী অবৈধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালে বিএসটিআই মহাপরিচালক সে বিষয়ে আশ্বস্থ করেন।

তিনি মানসম্মত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিতে হলে কোনোকিছুকে বিচ্ছিন্নভাবে চিন্তা করার সুযোগ নেই। সরকারের পাশাপাশি বিএসটিআই, উৎপাদনকারী, আমদানিকারক সবাইকে একযোগে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহিদউল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসএসআরএম  গ্রুপের ব্যবস্থপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদসহ আরও অনেকে।

প্রতিষ্ঠানটির পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

/ইউআই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী