স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৮

হাইকোর্ট

স্বাস্থ্য অধিদফতরের একটি প্রকল্পে চিকিৎসকসহ বিভিন্ন পদে ১৪৩ জনকে নিয়োগে জারি করা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও ১৮ আগস্ট প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।  

৪ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ইউজিসির চেয়ারম্যানসহ সাতজন বিবাদীকে ওই রুলের জবা দিতে বলা হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী কামরুজ্জামান কাকন ও শুভজিৎ ব্যানার্জি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতীকার চাকমা।

এরআগে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. মোহাম্মদ ইউনুছ হাইকোর্টের রিট দায়ের করেন।

রিটের বিষয়ে তাদের আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, ১৮ আগস্ট একটি দৈনিক  পত্রিকায় স্বাস্থ্য অধিদফতর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকসহ বিভিন্ন পদে ১৪৩ জন নিয়োগের কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা চিকিৎসকেরা আবেদন করতে ব্যর্থ হন। পরে তারা নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন। রিটের শুনানি নিয়ে তিন মাসের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে আদালত। একই সঙ্গে রুল জারি করেন।

 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান