ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সরকার কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সরকার কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সরকার কাজ করছে। বড়-মাঝারি মাত্রার ভূমিকম্প সহনীয় ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণে জাপান সরকার ও জাইকা আর্থিকসহ সব রকম কারিগরি সহায়তা প্রদান করবে। এই লক্ষ্যে শিগগিরই জাপান সরকার এবং জাইকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি করপোরেশন, টাঙ্গাইল পৌরসভা, রাঙ্গামাটি পৌরসভা এবং সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি দেশ। মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে যে ধ্বংসযজ্ঞ হবে, তা কাটিয়ে ওঠা কঠিন হবে। তাই, ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। এ কার্যক্রম বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা  নেওয়া হয়েছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে জাপানের মতো একটি ভূমিকম্প দুর্যোগ সহনীয় দেশ উপহার দিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে পুরাতন ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে। আমাদের দেশের প্রকৌশলী ও স্থপতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ২২০ কোটি টাকার উদ্ধার সামগ্রী কেনা হয়েছে এবং আরও ১ হাজার কোটি টাকার উদ্ধারসামগ্রী/যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

 

/এসআই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, মারধর-ডিম নিক্ষেপ
রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, মারধর-ডিম নিক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বোমায় একজন আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বোমায় একজন আহত
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা