এনসিপির নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি।সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তার স্থলে মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহীনা ইসলাম মুক্তিকে।
গত মার্চে অনুমোদিত এ কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন শাহীনা ইসলাম মুক্তি। তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।