৭৬২ প্যারামেডিককে চাকরিচ্যুত’র প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১

প্যারামেডিক কর্মীদের মানববন্ধন ও সমাবেশ সূর্যের হাসি ক্লিনিক থেকে ৭৬২ জন নারী প্যারামেডিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন করেছে প্যারামেডিক কর্মীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে প্যারামেডিকদের চাকরি স্থায়ীকরণ ও নতুন করে রেজিস্ট্রেশনের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রত্যেক সূর্যের হাসি ক্লিনিক দৈনিক ১৫০ থেকে ২০০ জন সেবাগ্রহীতাকে স্ট্যাটিক ক্লিনিক সেবা দিচ্ছে। গত ২০ বছর এই প্রকল্পটি অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা টিকিয়ে রেখেছি। দেশের লাখ লাখ নারী ও শিশু আমাদের থেকে স্বাস্থ্যসেবা পেয়েছে, এখনও পেয়ে যাচ্ছে। আমরা ইউএসএআইডি’র প্রকল্পটি দাঁড় করিয়ে সাফল্যের সঙ্গে পরিচালনা করে যাচ্ছি। এই প্রকল্পের প্রয়োজনে অমানবিক পরিশ্রম করেছি। ৭৬২ জন নারীর দায়িত্ব পালনে সূর্যের হাসি নেটওয়ার্ক বর্তমান অবস্থায় এসেছে। অথচ আমাদেরই এই প্রকল্প থেকে চাকরিচ্যুত করা হচ্ছে।’

তারা বলেন, শতশত নারী প্যারামেডিক তাদের পরিবারকে আর্থিকভাবে টিকিয়ে রেখেছে। এর মধ্যে অনেকের একমাত্র বাঁচার অবলম্বন তাদের চাকরি। এই প্যারামেডিকরা সবাই অসচ্ছল ও অসহায় পরিবারের সদস্য। কিন্তু আজ কেন তাদেরই বাদ দেওয়া হচ্ছে তা বোধগম্য নয়। আমরা প্রকল্প কর্তৃপক্ষের কাছে চাকরিচ্যুত না করার অনুরোধ জানাচ্ছি।

প্যারামেডিকদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে তারা বলেন, চাকরি বহাল রাখতে যদি কোনও ধরনের সরকারি ট্রেনিং করতে হয় সেটা করতেও রাজি আছি। আমাদের নতুন করে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সব প্যারামেডিকদের স্বপদে বহাল রাখতে হবে। দেশের ৫৫ ক্লিনিকে বেতন-ভাতা বোনাস বন্ধ আছে, সেগুলো ঠিকভাবে দিতে হবে। সরকারের বর্ধিত আইন-২০১৬, প্যারামেডিকদের ক্ষেত্রে বাতিল করতে হবে।

মানববন্ধনে আহ্বায়ক মুসলিমা খাতুনসহ অন্য প্যারামেডিকরা উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম