ইরাবের সভাপতি সিদ্দিকুর, সম্পাদক অভিজিৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩

ইরাবের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ইরাব) সভাপতির দায়িত্ব পেলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান। সভাপতি পদে এটি তার দ্বিতীয় মেয়াদ। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় ইরাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইরাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পেশাগত উৎকর্ষ সাধন ও অধিকার আদায়ের লক্ষ্যে ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নিয়ে ইরাব গঠন করা হয়।

প্রসঙ্গত: ‘বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) নামে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের আরেকটি সংগঠন রয়েছে। এর সভাপতি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক এবং সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আববাস।  এই সংগঠনটিও একই বছরে যাত্রা শুরু করে।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের