রোগীদের কল্যাণে গবেষণা করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২

থিসিস গ্রান্ট প্রদান অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, রোগীদের কল্যাণ ও প্রকৃত জ্ঞান অর্জনের জন্য গবেষণা করতে হবে সততা ও আন্তরিকতার সঙ্গে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের জার্নালে গবেষণাকর্ম প্রকাশের সবগুলো ধাপ ও প্রক্রিয়া সুন্দরভাবে শিখতে হবে ও জানতে হবে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের এমডি, এমএস, এমপিএইচ কোর্সে মনোনীত আবাসিক শিক্ষার্থীদের গবেষণার জন্য থিথিস গ্রান্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গবেষণা হতে হবে ইনডেপথ ও বিশ্বাসযোগ্য। তাহলে সেই গবেষণা যেমন রোগী ও মানুষের কল্যাণে কাজে লাগবে তেমনি নিজের জ্ঞানভাণ্ডারকেও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীরা যদি সত্যিকার অর্থে কিছু না শিখে তবে শিক্ষকের কষ্ট লাগে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো শহীদুল্লাহ সিকদার বলেন, একটা সময় গবেষণা বা থিসিস গ্রান্টের জন্য কোনও অর্থ বরাদ্দ ছিল না, কিন্তু এখন দিন বদল হয়েছে। গবেষণার জন্য বাজেট এনে তা ভাগ করে নিলেই হবে না, সত্যিকার অর্থে রোগী ও মানুষের কল্যাণে প্রয়োজন এমন উদ্ভাবনী গবেষণা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।

২৬৩ শিক্ষার্থীকে থিসিস গ্রান্ট প্রদান
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ৬২ জন, সার্জারি অনুষদের ৯২ জন, শিশু অনুষদের ২৭ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ৪৬ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ১৪ জন এবং ডেন্টাল অনুষদের ২২ জনসহ ছয়টি অনুষদের মোট ২৬৩ জন আবাসিক শিক্ষার্থীকে থিসিস গ্রান্ট প্রদান করা হয়।



/জেএ/ওআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি