ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া।
এতে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস চালুর নির্দেশনা চাওয়া হয়েছে। এটি চালু না হওয়া পর্যন্ত সম্প্রতি দুই দফায় নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয় সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, একজন সহকারী অ্যাটর্নি জেনারেলের ৫ বছর পূর্ণ হয়নি, কিন্তু নিয়োগ পেয়েছেন। নিয়োগের প্রজ্ঞাপনে কয়েকজনের ক্ষেত্রে আইনজীবী ও হাইকোর্টে তালিকাভুক্তির তথ্য উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত ৭ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা ১০৫ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ২১ জুলাই ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

পরে গত ২৬ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল চেয়ে আইনি নোটিশ দিয়েছিলেন রিটকারী আইনজীবী। ওই নোটিশের জবাব না পেয়ে তিনি এ রিট দায়ের করেন।

/বিআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম