১০ তরুণকে স্বীকৃতি দিচ্ছে জেসিআই বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৮

১০ তরুণকে স্বীকৃতি দিচ্ছে জেসিআই বাংলাদেশ স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে ১০ তরুণকে স্বীকৃতি দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই বাংলাদেশ)। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে এই তরুণদের হাতে ‘টয়োপ বাংলাদেশ ২০১৯’ সম্মাননা তুলে দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির প্রেসিডেন্ট ইরফান ইসলাম।
তিনি জানান, ব্যবসায়, নেতৃত্ব, চিকিৎসা, সংস্কৃতি, পরিবেশ, স্পোর্টস, টেকনোলজি, মানবিক উদ্যোগ ক্যাটাগরি থেকে ১০ জনকে নির্বাচন করা হয়েছে। ২০১৩ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য তরুণদের উৎসাহিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেসিআই বাংলাদেশ ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে এটি কাজ করছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল, কোষাধ্যক্ষ ও টয়োপ কমিটির চেয়ারম্যান সাকিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী