সোনা চোরাচালানের দায় স্বীকার ইউএস বাংলার কেবিন ক্রু রোকেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী ১০ কেজি সোনার বার চোরাচালানে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

দুই দিনের রিমান্ড শেষে আসামি রোকেয়াকে এদিন আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম আসামিকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
এর আগের দিন বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রোকেয়াকে হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওইদিন বেলা ১১টায় মাস্কট থেকে ঢাকায় অবতরণ করা ইউএস বাংলার ফ্লাইটে ছিল সে। তার পকেটসহ শরীরে তল্লাশি করে ব্রাউন স্কচটেপ দিয়ে মোড়ানো ৮২ সোনার বার (ওজন ১০ কেজি) উদ্ধার করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম