মক্কায় অসুস্থ হাজিদের খোঁজ নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৬

মক্কায় অসুস্থ হাজিদের খোঁজ নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হজ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি হাজিদের খোঁজ নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০) ও নওগাঁর ফজর আলী মন্ডল (৬২) কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে, জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) আল-হেরা এবং কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন। তারা ব্রেইন স্ট্রোক, কিডনি ও বুকের ব্যথাসহ নানা ব্যধিতে আক্রান্ত।
ধর্ম প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন, ভয়ের কোনও কারণ নেই। প্রধানমন্ত্রীই তাকে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
সুস্থ হওয়ার পর তারা যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করতে মক্কায় বাংলাদেশের হজ কাউন্সিলর মোমাকসুদুর রহমানকে নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।
৪১তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় যোগ দিতে সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে গত রবিবার (৮ সেপ্টেম্বর) মক্কা গেছেন তিনি।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম