সাড়ে তিন ঘণ্টা পর তেজগাঁওয়ে যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৪

তেজগাঁও সাত রাস্তা

রাজধানীর তেজগাঁওয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ থাকার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে পোশাককর্মীরা সড়ক ছেড়ে চলে যান। ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনের পরিদর্শক কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বকেয়া বেতনের দাবিতে ওই এলাকার রাস্তা অবরোধ করেন নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার কর্মীরা। এতে করে  মগবাজার-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।। সৃষ্টি হয় তীব্র যানজট। এরপর মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন পোশাককর্মীরা। মালিক পক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১২টায় পোশাককর্মীরা অবরোধ তুলে নেন। ফলে সড়কে যান বাহন চলাচল স্বাভাবিক হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক  জানান,  বকেয়া বেতন ও ভাতার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন পোশাক কর্মীরা। তিনি বলেন, ‘ অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছি, পাশাপাশি মালিক পক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বুধবার (১১ সেপ্টেম্বর) রাত থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল।  কিন্তু সকালে তারা আবারও সড়কে জড়ো হয়েছেন।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি