ডেঙ্গু নিয়ন্ত্রণে ফের চিরুনি অভিযানের ঘোষণা ডিএনসিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৩

হুমায়ুন রোডে মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ডেঙ্গু নিয়ন্ত্রণে ফের চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় চিরুনি অভিযান শুরু হবে। আগের মতোই প্রতিটি বাড়িতে গিয়ে এই অভিযান চালানো হবে।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকার মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেসব মাঠ বেদখল আছে সেগুলো উদ্ধার করে খেলার উপযোগী করতে হবে। আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বেদখল জায়গা উদ্ধার করে জনগণকে ফিরিয়ে দেবো। আমাদের আওতাধীন প্রায় ২৪টি মাঠকে জনগণ যাতে ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ এবং শিশুদের সুস্থ মস্তিষ্কে বেড়ে উঠতে মাঠের বিকল্প নেই। যুব সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতেও মাঠের বিকল্প নেই। সবাইকে ঘর থেকে বেরিয়ে মাঠে আসতে হবে।
হুমায়ুন রোড এলাকার বাসিন্দাদের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের জন্য এই মাঠ আধুনিক করে দেবো। এখানে থাকবে জিমনেসিয়াম, বাথরুম ও খেলার মাঠ। কিন্তু এটির যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের নিতে হবে। মাঠ রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি করে দিতে হবে। আমরা সুন্দর করে দিয়ে গেলাম কিন্তু সেটি রক্ষণাবেক্ষণ না করলে নষ্ট হয়ে যাবে। সংসদ সদস্যকে অনুরোধ করবো, আপনার তত্ত্বাবধানে একটি কমিটি করে দেবেন যাতে মাঠটি রক্ষা করা যায়।’ এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের সংসদ সদস্য সাদেক খান।

 

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম