টিকাটুলিতে গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৭

ঢাকা রাজধানীর টিকাটুলি এলাকায় এক শিশু (১০) গৃহকর্মীকে যৌন নির্যাতনের  অভিযোগের কোনও সত্যতা মেলেনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

ডা. বিলকিস বেগম বলেন, ‘শিশুটির মা যে অভিযোগ করেছিলেন, তার কোনও সত্যতা আমরা পাইনি। ওসিসিতে শিশুটির সঙ্গে কাউন্সেলিং করা হয়েছে। এছাড়াও শিশুটির শরীরে নির্যাতনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। শিশুটিকে তার মা নিয়ে গেছেন।’

উল্লেখ্য, শিশু (১০) গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে  বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছিল। শিশুটির মা অভিযোগ করেছিলেন, তার মেয়েকে ওই বাড়ির গৃহকর্তা শারীরিক ও যৌন নির্যাতন করতো।

/এআইবি/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম