বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০

নৌবাহিনীর জাহাজ সাঙ্গুর ডেকে উদ্ধার হওয়া নাবিকরা

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগো’র ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাদের উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর সহকারী তথ্য অফিসার এসএম শামীম আলম  স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া নাবিকেরা হলেন— জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল  মুহিত (৩৫) নোয়াখালী, চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২) চট্টগ্রাম, চিফ অফিসার কাজী মাহমুব আলম (২৮) গোপালগঞ্জ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬) নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪) নোয়াখালী, বোসনমেট রফিক উল্লাহ (৫৯) ফেনী, অ্যাবল সীম্যান মো. জুবায়ের হোসেন (২৪) চট্টগ্রাম, অডিনারি সীম্যান সুজন মুখার্জি (২০) ফরিদপুর,   মো. সাহাবুদ্দিনসহ (২১)ভোলা, শাহদাত হোসেন (৩৭) লক্ষ্মীপুর, জমিরুল ইসলাম (৩০) চট্টগ্রাম, শহিদ মিয়া (২৩) রংপুর, মো. রাজু (২৫) চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০) চট্টগ্রাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে এমভি আরগো ১৫২টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় এবং শুক্রবার সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান থাকা অবস্থায়  জীবিত উদ্ধার করে।

উদ্ধার হওয়া নাবিকরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা বর্তমানে সাগরে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান শেষে জাহাজটি পায়রা বন্দরে ফিরে আসলে তাদের পরিবারের কাছে হস্তান্তর  করা হবে।  

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক