ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটিকে ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

ঢামেক ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটিকে (১২) শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লাহ শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
এই ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় শিশুটির খালু লিটন সরদারকে (৩৫) গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
এসআই রাসেল মোল্লাহ বলেন, শিশুটির মা অনেক আগেই মারা গেছেন। তার বাবা আরেকটি বিয়ে করে অন্য জায়গায় থাকেন। শিশুটি খালার বাসায় থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। খালার অনুপস্থিতিতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতো খালু। শিশুটি এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা।
তিনি বলেন, শিশুটি ভয়ে কিছুই বলতে পারতো না। পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। পরে শিশুটির খালু রাজমিস্ত্রী লিটনকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম