কলেজের দোতলা থেকে লাফিয়ে ছাত্রের ‘আত্মহত্যা’র চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৮

কলেজের দোতলা থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর কাফরুলের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের দোতলা থেকে আকাশ নামে এক শিক্ষার্থী লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আকাশকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী লাফিয়ে পড়ে বলে দাবি করেছে তার সহপাঠীরা। এ ঘটনার কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। কলেজটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাইদ নামে এক শিক্ষার্থী জানায়, ‘সম্প্রতি আমাদের কলেজের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আকাশ রেজাল্ট একটু খারাপ করায় কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষ তাকে বকা দেয়। পাশাপাশি আজ সকালে আকাশের মা-বাবাকে কলেজে আসতে খবর দেয় কর্তৃপক্ষ। শিক্ষকদের চাপে সে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হয়েছে। আমরা এর বিচার চাই।’
এদিকে আকাশ লাফিয়ে পড়ার পর কলেজে গুজব ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কলেজের জানালার গ্লাস ভাঙচুর করে। ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের শান্ত করতে কলেজ কর্তৃপক্ষ ব্যর্থ হলে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করছে।
কলেজের অফিস সহকারী কিসময় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আকাশ দোতলা থেকে পড়ে যায় বলে শুনেছি। আমি তখন কলেজের ভেতরে ছিলাম। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সুস্থ আছে। তবে কলেজে গুজব ছড়িয়েছে সে মারা গেছে। এ নিয়ে শিক্ষার্থীরা ঝামেলা করেছিল। এখন সব শান্ত।’ কলেজ কর্তৃপক্ষ তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কথা বলছেন।’

/এআরআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম