সড়ক-ফুটপাত দখল করে বাণিজ্য করতে দেওয়া হবে না: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২

ডিএনসিসির সভা

সড়ক ও ফুটপাত দখল করে কোনও প্রকার বাণিজ্য করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ডিএনসিসির গুলশানের নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় একথা বলেছেন মেয়র।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পথচারীদের জিম্মি করে দখল বাণিজ্য সহ্য করা হবে না। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) উচ্ছেদ অভিযান শুরু হবে। অঞ্চল-১ এর সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পরে অন্যান্য অঞ্চলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘সড়ক ও ফুটপাত দখল করে যারা নির্মাণসামগ্রী রাখে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’  উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগেই অবৈধভাবে দখল করে রাখা সড়ক ও ফুটপাত ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক পাঠান বলেন, ‘আমরা যেখানে একটি দেশ স্বাধীন করতে পেরেছি, সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা-ঘাট পরিষ্কার এসব তো কোনও বিষয়ই না। আমরা অবশ্যই আমাদের দেশকে সুন্দর করে গড়তে পারবো।’

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘আমি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে আমার এলাকার সকল সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে ডিএনসিসির সঙ্গে কাজ করবো।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএমপি সব ধরনের সহযোগিতা করবে।’

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক