পর্যায়ক্রমে পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাদ্রাসায় উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী





পর্যায়ক্রমে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ পুরো শিক্ষা ব্যবস্থাকেই জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাদ্রাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘এক সময় আমরা শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছি এবং সফল হয়েছি। এই মুহূর্তে শিক্ষার গুণগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি। এক্ষেত্রে আমরা যখন সফল হবো তখন আমরা পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাসহ পুরো শিক্ষা ব্যাবস্থাকে জাতীয়করণ করবো।’

নৈতিকতার অভাব আমাদের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ‘যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পেশাগত জীবনে তারা নীতিবান হবেন দেশ ও সমাজ তাই আশা করে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নীতিবান হওয়ার আহ্বান জানান তিনি।

শারীরিক শাস্তি এক ধরনের ফৌজদারি অপরাধ উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শৃঙ্খলাবিধান করার নাম করে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া উচিত নয়। আর তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার বর্তমানে ৮ শতাংশ। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে চলবে না। মাদ্রাসার কেউ যেন বেকার না থাকে সেই ব্যবস্থা করছে বর্তমান সরকার।

সফিউদ্দিন আহমদ আরও বলেন, ‘সরকার ১৮০০ মাদ্রাসায় ৪ তলা ভবন নির্মাণ করেছে এবং ৬৫৩ মাদ্রাসায় মাল্টিমিডিয়ার ক্লাসরুম চালু করেছে। মাদ্রাসায়ও স্কুলের মতো উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে। এমপিওভুক্তির কাজ মাদ্রাসা অধিদফতর করবে। আগামী মাস থেকে সব এমপিও মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে চালু করা হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মাদ আহসান উল্লাহ’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম