যুবলীগ নেতা খালেদ মাহমুদের বাসা ঘিরে রেখেছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

খালেদ মাহমুদ ভুইয়ার বাসা ঘিরে রেখেছে র‌্যাব

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়ার বাসা ঘিরে রেখেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে গুলশান-২-এ বাসাটি ঘিরে রাখা হয়েছে। বাসা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম। খালেদ মাহমুদ ভুইয়া (ফাইল ছবি)

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, ‘গুলশান-২-এর ৫৯ নম্বর সড়কে ৪ নম্বর প্লটে একজন অভিযুক্তের বাসা ঘিরে রাখা হয়েছে।’

বাসার দারোয়ান হেমায়েত হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৩টায় বাসায় আসেন খালেদ মাহমুদ। এর পরপরই র‌্যাব বাসায় আসে।’

অবৈধভাবে ক্যাসিনো চালানোর মামলায় খালেদ মাহমুদকে এরই মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে খালেদের বাসা থেকে কিছু উদ্ধার হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‌্যাব সদস্যদের সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খালেদের বাসাতেই অবস্থান করতে দেখো গেছে।

 

/আরজে/এইচআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী