আবেগ নিয়ে খেললে পিঠের চামড়া থাকবে না, বিএনপি নেতা দুদুর প্রতি নাহিয়ান

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৯

আবেগ নিয়ে খেললে পিঠের চামড়া থাকবে না, বিএনপি নেতা দুদুর প্রতি নাহিয়ান

বিএনপির নেতা শামসুজ্জামান দুদুকে হুঁশিয়ার করে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘ছাত্রলীগ দেশরত্নের (শেখ হাসিনা) ভ্যানগার্ড। কেউ যদি দেশরত্নকে নিয়ে কোনও ধরনের ধৃষ্টতা দেখান, তাহলে আমরা বলে দিতে চাই- পিঠের চামড়া কিন্তু থাকবে না। আমাদের আবেগ নিয়ে খেলা করবেন না।

বৃহস্পতিবার দুপুরে (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ আয়োজিত সমাবেশ তিনি একথা বলেন।

এসময় নাহিয়ান আরও বলেন, ‘আমাদের নেত্রীকে হত্যা করার জন্য ওরা (বিএনপি) এখনও ষড়যন্ত্র করছে। ১৯৭৫ সালে জিয়াউর রহমানের গংরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেদিন আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করতে পারেনি তারা। সেই জিয়াউর রহমান গংদের একটি অংশ ষড়যন্ত্রকারী দল বিএনপির  নেতা শামসুজ্জামান দুদু আমাদের নেত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে যে ধৃষ্টতা দেখাচ্ছেন, তিনি টকশোতে গিয়ে বড় বড় কথা বলেন। টকশোতে না গিয়ে মাঠে নামেন। যতদিন ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকবে, আমাদের নেত্রীকে একটি আঁচড় দিতে পারবেন না। ছাত্রলীগ বুকের রক্ত ঢেলে দেবে, কিন্তু কোনও ষড়যন্ত্র করে নেত্রীকে হত্যা করতে পারবেন না।’

এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘সারা দেশে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিট ফৌজদারি মামলা করবে দুদুর বিরুদ্ধে। আজ থেকে বাংলাদেশ ছাত্রলীগ দুদুকে অবাঞ্ছিত ঘোষণা করলো।’

মানববন্ধন শেষে শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকাদাহ করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম