রোমে ‘বিশ্ব সিলেট উৎসব’ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৫
image

ইতালির রাজধানী রোমের সান লিওনে ‘বিশ্ব সিলেট উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব সিলেট উৎসব ইতালি ২০১৯’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রোমে ‘বিশ্ব সিলেট উৎসব’ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর

সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ। তিনি বলেন, ‘আমাদের সবার জন্য একটি সুন্দর দিন অপেক্ষা করছে আগামী ২৭ অক্টোবর। দিনটি স্মরণীয় করতে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউল ইসলাম, কমিশনার মাসুক মিয়া, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদসহ অনেকে।

জানা গেছে,  সিলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আছাব উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আল হারামাইন গ্রুপ চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছির, ব্রাকসাজন-এর সিইও আব্দুস সালামসহ অনেকে।

উৎসবে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকাসহ  বিশ্বের ১৫টি দেশের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছাড়াও ইতালিতে বাংলাদেশ দূতাবাস, রাজনৈতিক, সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

/এইচকে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম