রাজধানীতে চলন্ত রিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

খাদিজা ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার পথে মায়ের কোল থেকে পড়ে খাদিজা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান।  
শিশুটির বাবা মো. আজম  বলেন, ‘আমাদের অফিসের এক কর্মকর্তার পুত্রসন্তান হয়েছে। এ উপলক্ষে তিনি অফিসের সবাইকে নিমন্ত্রণ করেন পূরবী সিনেমা হলের পাশের একটি কমিউনিটি সেন্টারে। সেখান থেকে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও জানান, তাদের বহনকারী রিকশাটি কালশী রোডে পৌঁছলে ঘুড়ির একটি সুতা চালকের গলায় লাগে। চালক এক হাতে ওই সুতা সরানোর সময় রিকশায় ঝাঁকুনি লাগে। তখন তার স্ত্রী পিয়ারি বেগমের কোলে থাকা শিশু খাদিজা নিচে পড়ে যায়। এতে শিশুটির মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন। 

মো. আজম জানান, তিনি আবুল খায়ের গ্রুপে চাকরি করেন। মিরপুরের ১২ নম্বর সেকশনে তিনি পরিবার নিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার ঝিনর গ্রামে।

এএসআই  আবদুল খান জানান, শিশুটির মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক