দুর্নীতি প্রতিরোধে ভিন্নধর্মী মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৪

দুর্নীতিবিরোধী ভিন্নধর্মী মানববন্ধন আলোচিত দুর্নীতির প্রতীক বালিশ, পর্দা, মেডিক্যাল কলেজের বই,  মশানিধন কর্মী, বালিশ তোলার কুলি এবং ক্যাসিনো প্রদর্শন করে ভিন্নধর্মী দুর্নীতিবিরোধী মানববন্ধন করেছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এ আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু বলেন, ‘দুর্নীতিবিরোধী সংগ্রামকে সর্বদলীয় রূপ দেওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। রাজনৈতিক সংগ্রাম ছাড়া স্থানীয়ভাবে দুর্নীতি নির্মূল অসম্ভব। আর সে লক্ষ্যে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলসমূহকে সততার সঙ্গে এক টেবিলে বসতে হবে।’

দুর্নীতির বর্তমান অবস্থার কথা টেনে তিনি বলেন, ‘দুর্নীতি আজ বাংলার সর্বাঙ্গে কুষ্ঠ রোগের মতো সংক্রমিত হয়েছে। রাষ্ট্র ও সমাজের এমন কোনও অঙ্গ খুঁজে পাওয়া মুশকিল হবে না, যেখান থেকে দুর্নীতির পচা গন্ধ পাওয়া যাচ্ছে না। তাই রাষ্ট্রকে বাঁচাতে দুর্নীতি নিয়ে আমাদের পারস্পারিক দোষারোপের বৃত্ত থেকে বের হয়ে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’

মানববন্ধন থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুর্নীতি নির্মূলের সর্বদলীয় কনভেনশন ডাকার দাবি জানান। মানববন্ধনে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম