স্পা সেন্টারের ২ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫



আদালত রাজধানীর গুলশান থানায় মানবপাচার আইনে দায়ের মামলায় ম্যাংগো স্পার আসাদুজ্জামানকে দুই দিন ও লাইফ স্টাইল অ্যান্ড হেলথ ক্লাবের রুহে আলমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম সোমবার (২৩ সেপ্টেম্বর) তাদের রিমান্ডে পাঠান।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আসাদুজ্জামানকে সাত দিন ও রুহে আলমকে পাঁচ দিনের রিমান্ড পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসাদুজ্জামানের বিরুদ্ধে দুই দিন ও রুহে আলমের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ম্যাংগো স্পার মাহফুজা সাথী জামিন চাইলে আদালত তা না-মঞ্জুর করেন।

ক্যাসিনোর পাশাপাশি স্পা সেন্টারেও পুলিশের অভিযান

এদিন গুলশান থানায় দায়ের মানবপাচারের পৃথক তিন মামলায় তিনটি স্পা সেন্টারের ১৬ নারীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলো রেসিডেন্ট সেলুন অ্যান্ড স্পার সাদিয়া, রুমানা আক্তার, হিরা মনি, মমতাজ বেগম ও লাকি আক্তার মিম; লাইফ স্টাইল স্পার লিলি রেমা, সাহিদা, হাওয়া আক্তার, শারমিন আক্তার, মাধবী চিরং, কলি হক, সুমা সাংমা, টিনা খাতুন, রুবি ও লাকি এবং ম্যাংগো স্পার মাহফুজা সাথী।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম