মাধ্যমিকে মিড-ডে মিল চালু করতে কমিটি গঠনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮





শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল বা দুপুরের খাবার চালু করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশ দেয়।
গত ১ আগস্ট মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল চালু করতে শিক্ষা অফিসারদের কাছে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এরপর সোমবার ৭ সদস্যের এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আহ্বায়ক করে ম্যানেজিং কমিটির একজন প্রতিনিধি, দুজন অভিভাবক প্রতিনিধি, স্টুডেন্ট কেবিনেটের দুজন সদস্য বা দুজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করতে হবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমানে দেশের ১০৪টি উপজেলার ১৫ হাজার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিন্ডিং কর্মসূচি চালু আছে। এর মধ্যে ৯৩টি উপজেলায় সরকারি অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এসব স্কুলে শিশুদের উচ্চপুষ্টির বিস্কুট দেওয়া হয়।
আর বেসরকারি উদ্যোগে দেশের তিনটি উপজেলায় চলছে মিড-ডে মিল কর্মসূচি।
প্রাথমিকের পর মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করতে যাচ্ছে সরকার। এছাড়া মাদ্রাসায়ও মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম