‘ক্যাসিনো থেকে জুয়াড়িরা আটক হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

আমানুর রহমান রনি অবৈধভাবে গজিয়ে ওঠা ক্যাসিনোগুলোতে চলমান অভিযানে জুয়াড়িরা গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুর রহমান রনি। তিনি বলেন, ‘অভিযানের সময় যারা নিয়মিত জুয়া খেলে তাদের সেখানে পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা বেশির ভাগই ক্যাসিনোর কর্মচারী।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আলোচনায় ক্যাসিনো’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমদিকে র‍্যাবের অভিযানে যে পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে, পরে পুলিশের অভিযানে সে পরিমাণ আর পাওয়া যায়নি। তবে ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে। এসব ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট যাদের পাওয়া যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তাদের বাসায় অভিযান চালাচ্ছে। আজকে যুবলীগের স্থানীয় পর্যায়ের দুই নেতার বাসায় অভিযান চালায়। সেখানে দেখা গেছে, টাকা রাখার জায়গা না থাকায় স্বর্ণালঙ্কার কিনে রাখা হয়েছে।’

ক্লাবগুলোর চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান ক্লাবগুলোর নিরাপত্তা এমন যে সেখানে সাধারণ মানুষের পক্ষে ঢোকা দুষ্কর। রঙিন আলো-আঁধারির মধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি। সাধারণ মানুষ হঠাৎ ঢুকে বুঝবে না যে, আসলে সেখানে কী হচ্ছে। সব রুমেই খেলার বোর্ড আছে। কোথাও টাকা আছে, সিন্দুক আছে, আবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেও ভিআইপি রুমে ঢুকতে হতো।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মনজুরুল হক।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম