পরিবেশ দূষণ: ১৩ কারখানাকে ৫৬ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫১

পরিবেশ দূষণ: ১৩ কারখানাকে ৫৬ লাখ টাকা জরিমানা পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বগুড়া, রংপুর, গাইবান্ধা ও পাবনার ১৩টি কারখানাকে ৫৬ লাখ ৫৫ হাজার ৫৯ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গত সোমবার ও মঙ্গলবার অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালক রুবিনা ফেরদৌসী কারখানাগুলোর মালিক বা প্রতিনিধিদের অধিদফতরে শুনানির জন্য ডাকেন। পরে পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, সোমবারের শুনানি শেষে ঢাকার লিন্ডা ইলাস্টিকস লিমিটেডকে ৫০ হাজার ৪০০ টাকা, নারায়ণগঞ্জের উদয়ন বোর্ড অ্যান্ড পেপার মিলস লিমিটেডকে ৭৪ হাজার ৮০০, গাজীপুরের ইউরো ওয়াশিং লিমটিডেকে ১ লাখ ১৮ হাজার ৮০০, নরসিংদীর হোসেন ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৩ লাখ ৫০ হাজার ৩৬৮, মেসার্স রুকু ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবারের শুনানি শেষে নারায়ণগঞ্জের মেসার্স ভাই ভাই ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ৬ লাখ ৮ হাজার টাকা, গাজীপুরের ইন্টার স্টফ এপারেলস লিমিটেডকে ২৪ লাখ ৭২ হাজার ১৯২, বগুড়ার সূচি পল্পী অ্যান্ড পেপার মিলকে ৮ লাখ টাকা, রংপুরের মেসার্স আলম অটো রাইস মিলকে ২ লাখ, মেসার্স মোখতার আহমেদ অটোরাইস মিলকে (মাহীগঞ্জ অটোরাইস মিল) ২ লাখ, গাইবান্ধার রাজা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে ৪ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা, পাবনার ভাই ভাই সুতা প্রসেস মিলকে (মেসার্স সাজেদুল ট্রেডার্স) ৪৬ হাজার ৩১২ এবং মেসার্স মুন্সী প্রসেস মিলকে ৩৫ হাজার ৭৮৭ টাকা জরিমানা করা হয়।

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি