মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩২

গিয়াস উদ্দিন আল মামুন মায়ের জানাজায় অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াস উদ্দিন আলম মামুন প্যারোলে মুক্তি পাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী আট ঘণ্টার জন্য তাকে প্যারোলে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গিয়াস উদ্দিন আল মামুনকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজপত্র আমরা হাতে পেয়েছি। তবে জেলা প্রশাসকের অফিস থেকেও এ বিষয়ে নির্দেশনা আসবে। সেটা এখনও হাতে পাইনি। মুক্তি দেওয়ার আগে সেগুলোও হাতে এসে পৌঁছে যাবে। তিনি বলেন, প্যারোলের শর্ত অনুযায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকতে হবে। এছাড়াও প্যারোলের অন্যান্য শর্ত তাকে পালন করতে হবে। সকাল ১০টায় তাকে মুক্তি দেওয়া হবে পরবর্তী আট ঘণ্টার জন্য। সময় শেষে তাকে আবার কারাগারে নিয়ে আসা হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ইউনাইটে হাসপাতালে গিয়াস উদ্দিন আল মামুনের মা হালিমা খাতুন (৯৩) মারা যান। এরপর মায়ের জানাজায় অংশ নিতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার বড় ভাই জালাল উদ্দিন রুমি। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান তাদের স্বজনরা।

২০০৭ সালে ১/১১-এর পটপরিবর্তনের পর ৩১ জানুয়ারি গিয়াস উদ্দিন আল মামুন গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।

/জেইউ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম