শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৭০ পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৭০ পুলিশ সদস্য পুলিশের ১৭০ সদস্যের দুটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানে তারা মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের ১৪০ সদস্যের ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। মালিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপর কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-২-এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মু. মাসুদ রানা।
২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ প্রথম সম্পৃক্ত হয়।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম