ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গণরুম’কে ‘বন্ধুরুম’ বানানোর প্রস্তাব

ঢাবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২১

ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর বিভিন্ন হলের ‘গণরুম’কে ‘বন্ধুরুম’ বানানোর প্রস্তাব দিয়েছে ডাকসু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর নিবার্হী সভায় সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করেছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডাকসু সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার যেনো শুধু শিক্ষার্থীরাই ব্যবহার করতে পারে এবং আবাসন সংকট নিরসনের বিষয়ে কিছু পরামর্শ এসেছে। যেসব রুমে অধিক সংখ্যক শিক্ষার্থী থাকে, সেগুলোকে যেন প্রকৃত বন্ধুরুম হিসেবে গণ্য হয়। তথাকথিত গণরুম না বলে সেগুলোকে যেন বন্ধুরুম বানানো হয়। আর বন্ধুরুম বানাতে হলে যে সুবিধা দরকার তা নিশ্চিত করতে হল কর্তৃপক্ষ যেনো ব্যবস্থা করে। এছাড়াও পরিবহন ব্যবস্থার উন্নয়ন কীভাবে ঘটানো যায়, সে ব্যাপারেও প্রস্তাব দিয়েছেন সদস্যরা।’

জানা যায়, ডাকসুর নির্বাহী সভার এজেন্ডায় আবাসন সংকট, গণপরিবহন, কেন্দ্রীয় গ্রন্থাগার সমস্যার নিরসন, সান্ধ্যকালীন কোর্স, ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি ইত্যাদি বিষয় নির্ধারিত ছিলো।

বিকাল চারটায় সভা শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয়। সভায় জিএস গোলাম রাব্বানীর অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভাসূত্রে জানা যায়, ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম শয়ন ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে সব সদস্য সর্বস্মতিক্রমে প্রস্তবটি সমর্থন করেন। ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে ডাকসুর গঠনতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটে যেনো একটি ধারা সংযোজন করা হয়, সে ব্যাপারে প্রশাসনকে আহ্বান জানিয়েছেন সদস্যরা।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম