ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের এখতিয়ার ডাকসুর নেই: ভিপি নুর

ঢাবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৭

নুরুল হক নুর (ফাইল ছবি)

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেই বলে বিবৃতি দিয়েছেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুর। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দল সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে রাজনীতি করছে, সেসব দলের ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার ডাকসু বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। ডাকসু এ ধরনের কোনও সিদ্ধান্ত নিতে পারে না।’ 

ভিপি নুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ধর্মভিত্তিক রাজনীতি নয়, বরং উগ্রপন্থী ও মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন যাতে ঢাবিতে কোনও ধরনের কার্যক্রম চালাতে না পারে, সেজন্য ডাকসু থেকে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি উল্লেখ করেন, ‘সভার একপর্যায়ে ৩৪ জন ছাত্রলীগের নেতার অবৈধভাবে ভর্তি ও জিএসের পদে থাকা নিয়ে আলোচনা তুললে অবৈধভাবে ভর্তি হওয়া ডাকসু নেতাদের ব্যক্তি আক্রমণাত্মক কথাবার্তায় আমি সভা বর্জন করে বের হয়ে যাই। আমার অনুপস্থিতিতে তারা নিজেদের মতো করে সংযোজন-বিয়োজন করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের স্বাক্ষরসহ প্রকাশ করে; যা সর্বসম্মত সিদ্ধান্ত নয়।’

/এসআইআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম