যাদুকাটা নদীতে বোমা মেশিন ও ড্রেজার মেশিন বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬

যাদুকাটা নদীতে বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে পবার মানববন্ধন

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সব ধরনের বোমা মেশিন ও ড্রেজার মেশিন বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। একইসঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে বালু মেশিন দিয়ে নুড়িপাথর তোলার সুযোগ করে দেওয়ার দাবিও করেছে সংগঠনটি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই উৎসমুখটি হাওর অঞ্চলের অনেক প্রজাতির মাছের অন্যতম প্রধান প্রজনন কেন্দ্র। তাছাড়া যাদুকাটার সৌন্দর্য, রূপ, আর প্রাকৃতিক সম্পদের কারণে সুনামগঞ্জ জেলা পেয়েছে বাংলাদেশের মধ্যে বিশাল অর্থনৈতিক গুরুত্ব। অথচ সেখানে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। এর ফলে শুধু মাছের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্রই নষ্ট হচ্ছে না, বালুতে ভরাট হয়ে যাচ্ছে নদীর দুই পাশের জমি ও খাল-বিল, ডোবা-নালা। এখানকার জমি হয়ে পড়ছে চাষাবাদের অনুপযোগী। এমনকি টাঙ্গুয়া হাওরসহ অন্যান্য হাওরেও এর প্রভাব পড়ছে। ফলে দ্রুত বদলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সুজা আহমেদ, কৃষক লীগ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, বানিপা’র চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

 

/ইউআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম