কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের পল্টনের চেম্বারে জন্মদিন পালন উপলক্ষে এ আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে কেক কাটেন আইনজীবীরা। এরপর অ্যাডভোকেট মো. আজাহার উল্লাহ ভূঁইয়া প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এতে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহারা খাতুন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মো. আবদুল্লাহ আবু, ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর খোন্দকার আবদুল মান্নান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গাজী মো. শাহ আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকসহ দেড় শতাধিক আইনজীবী।








