আহমেদ গোলাম আরিফের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

মিলাদ মাহফিল বাংলা ট্রিবিউন-এর হেড অব অ্যাডমিন আহমেদ গোলাম আরিফের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলা ট্রিবিউনের কনফারেন্স হলে বাংলা ট্রিবিউনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শুক্রাবাদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. আতাউল্লাহ। তার সঙ্গে ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. ফয়জুল্লাহ। এ সময় রোগমুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা ও ধৈর্য ধারণের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আহমেদ গোলাম আরিফ সুস্থ হয়ে যাতে সহকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, নির্বাহী সম্পাদক হারুন উর রশিদসহ এ দুই প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দীর্ঘদিন থেকে ফুসফুসজনিত রোগে ভুগছেন আহমেদ গোলাম আরিফ। বেশ কিছুদিন থেকে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ তার রোগমুক্তিতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

/জেইউ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম