দুর্নীতির তদন্তে গুণগত মান বাড়াতে হবে: দুদক সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১

দুর্নীতির তদন্তে গুণগত মান বাড়াতে হবে: দুদক সচিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি হচ্ছে। জালিয়াতি-প্রতারণা করতে নতুন নতুন পন্থা, কৌশল উদ্ভাবন করছে দুর্নীতিবাজরা। তাদের ধরতে দক্ষতা বাড়াতে হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ‘অনুসন্ধান ও তদন্ত পদ্ধতি’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিলোয়ার বখত বলেন, প্রতিটি অনুসন্ধানের সঙ্গে কমকর্তাদের ‘নোটবুক অব ইনকোয়ারি’ সংরক্ষণ করতে হবে। এতে অনুসন্ধানের গুণগতমান এবং কর্মকর্তাদের কর্মপ্রয়াস যেমন বিকশিত হবে, তেমনি তদারকিও আরও সহজ হবে।
অনুসন্ধান ও তদন্ত কাজে দক্ষতা বাড়াতে দুদক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে জানিয়ে দুদক সচিব বলেন, দুর্নীতিবাজরা প্রযুক্তিসহ বিভিন্ন কৌশলে দুর্নীতি করলে তা উদঘাটন করার জন্যই নতুন নতুন কৌশল দুদক কর্মকর্তাদের জানতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেল।
উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদর ৩০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম