ডিএমপি’র আট থানার ওসি বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ১৫:৫০আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৬:৪১

ডিএমপি ঢাকা মহানগরে পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এছাড়া তিন থানার ওসিকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্করকে পল্টন থানায়, কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাতকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানায় ও শ্যামপুর থানার ওসি মিজানুর রহমানকে কোতোয়ালি থানার ওসি পদে বদলি করা হয়েছে।

এছাড়া উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার, বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার, সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল আলমকে শ্যামপুর থানার, বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি করা হয়েছে।

অপরদিকে, ক্যাসিনো কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে মতিঝিলসহ তিন থানার ওসিদের ডিবিতে বদলি করা হয়েছে।

মতিঝিলের ওসি ওমর ফারুককে ডিএমপির গোয়েন্দা বিভাগের উত্তর বিভাগে, মিরপুর মডেল থানার ওসি দাদন ফকিরকে ডিবির দক্ষিণ বিভাগে এবং কোতোয়ালি থানার ওসি সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

/এআরআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম