রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ১৬:৩৯আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৪১

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক অবৈধভাবে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি (৮টি বাণিজ্যিক প্লট) বরাদ্দের ঘটনায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ অক্টোবর) কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে জানান দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
বাকিরা হলেন আরডিএ’র সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, বোয়ালিয়ার বাসিন্দা মো. এনামুল হক, রাজশাহীর বাসিন্দা আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম ও মো. খায়রুল আলম, লক্ষ্মীপুরের ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হক।
দুদক জানায়, দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হবে। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের অভিযোগ আনা হবে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম