‘সংখ্যালঘু সম্প্রদায় এখনও বঞ্চনার শিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২০:৫৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:০৫

‘সংখ্যালঘু সম্প্রদায় এখনও বঞ্চনার শিকার’ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখনও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ শীর্ষক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
মালেকা বানু বলেন, ‘মুক্তিযুদ্ধের আলোকে যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়ন করতে আমাদের আরও সতর্ক হতে হবে। ধর্মীয় চেতনা, সাংস্কৃতিক রীতিনীতি এবং পাঠ্যসূচিতে সাম্প্রদায়িকতার মনোভাব বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।’
তিনি আরও বলেন, ‘এদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করবো। এজন্য আমাদের মন-মানসিকতার পরিবর্তনের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনাও লালন করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সামাজিক, প্রশাসনিক ও সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সবাইকে আন্তরিক হতে হবে।’
মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ, ঢাকা মহানগর কমিটির আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুন্নেছা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম