সুবাস রোজারিওকে ফেরত না পেলে ভাব আন্দোলনের হুঁশিয়ারি বাউলদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৫:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:২৫




 নিখোঁজ বাউল শিল্পী সুবাস রোজারিওকে জীবিত অবস্থায় ফেরত চেয়ে মানববন্ধন করেছেন বাউল শিল্পীরা। বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বাউল শিল্পী শফি মণ্ডল বলেন, ‘একজন বাউল এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে একতারা নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানুষের ভালো থাকার তথ্য পৌঁছে দিয়েছেন। সেই স্বাধীনচেতা বাউলকে জীবিত অবস্থায় ফেরত না পেলে সারাদেশের বাউলরা ভাব আন্দোলন শুরু করবেন।’

প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমরা ফিরে পেতে চাই আমাদের সেই প্রাণপ্রিয় সুবাস বাউলকে। অনতিবিলম্বে তাকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দিন।’

ভাব আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শফি মণ্ডল বলেন, ‘যদি লালন শাহের অনুষ্ঠানের আগে সুবাসকে ফেরত না পাওয়া যায়, তাহলে সারাদেশে ভাব আন্দোলন হয়ে যাবে। এতে কোনও সন্দেহ নেই। ভাব আন্দোলন হচ্ছে এমনই—যারা ভাবের মানুষ তার আর কোনও দিকে দেখে না, সোজা রাস্তায় শুয়ে পড়বে। আমাদের কোনও দাবি নেই, আমরা শুধু সুবাসকে ফেরত পেতে চাই।’

বাউল সুভাষ রোজারিও কর্মসূচিতে বাউল আবু ইসহাক, বাউল সৈয়দ জাহিদ হাসান, বাউল শাপা বিদ্যুৎ ও বাউল আয়নাল হকসহ দেশের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা অংশ নেন।

বাংলাদেশ বেতার টেলিভিশন শিল্পী সংস্থা, লালন রিসার্চ সেন্টার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন, লালন আনন্দরাম, রঙমহল, মাঠের বাঁশি এবং বাংলাদেশের বাউল সমাজ মানববন্ধনের আয়োজন করে।

গত ২৪ সেপ্টেম্বর থেকে বাউল সুবাস রোজারিও নিখোঁজ আছেন। তার পরিবারের দাবি, পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে সুবাসকে অপহরণ করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। এদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাও দেওয়া হয়। কিন্তু আজও রোজারিওকে পাওয়া যায়নি।

সুবাস নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের বোর্নি সম্প্রদায়ের লুকাস রোজারিওর ছেলে। তার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

 

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম