রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৯:২৯আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৩১

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধভাবে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি (৮টি বাণিজ্যিক প্লট) বরাদ্দের অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ অক্টোবর) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক মো. আল আমীন। দুদকের জনসংযোগ বিভাগ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার অন্য আসামিরা হলেন আরডিএ’র সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, বোয়ালিয়ার বাসিন্দা মো. এনামুল হক, রাজশাহীর বাসিন্দা আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম ও মো. খায়রুল আলম, লক্ষ্মীপুরের ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হক।
দুদক জানায়, দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের অভিযোগ আনা হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম