ইমামদের চাকরির আওতায় আনা উচিত: র‍্যাব মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ০০:৪৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:৪৯

র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ (ফাইল ছবি)

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই সহজ করতে সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ।

বুধবার (২ অক্টোবর)  রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস চরমপন্থা রোধ: উত্তরবঙ্গের অভিজ্ঞতা’ শীর্ষক এই আলোচনার আয়েঅজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।

এসময় বেনজীর আহমেদ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবার সম্পৃক্ততা প্রয়োজন। ইসলামে নিষিদ্ধ সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জুমার খুতবায় কিছু বলা হয় না। রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়।’

এসময় ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাজনীতি করতে চাইলে করেন,কিন্তু মসজিদকে ব্যবহার করবেন না।’

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব ইমামকে সরকারি চাকরির আওতায় আনা উচিত। তাহলে এটা সহজ হবে। তাহলে আমরা অনেক কিছুই করতে পারব।’

আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন উপস্থিত ছিলেন।

/এসও /এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক