মেয়াদোত্তীর্ণ পায়েস, জিগাতলার ক্যাফে রিওকে ৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ০১:৪২আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:৪৮

ক্যাফে রিওতে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ পায়েস

ক্যাফে রিও’র জিগাতলা শাখাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ধানমন্ডির সাত মসজিদ রোড শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (২ অক্টোবর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডু’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

শম্পা কুন্ডু জানান,  মীর স্কয়ারে দি ক্যাফে রিও লিমিটেডে মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ পায়েস সংরক্ষণ, লেবেল সংযোজন ছাড়াই খাবার সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় ৪ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এর ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিরাপদ খাদ্যবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাফে রিওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউশন হিসেবে সহায়তা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফোর্স।

প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি:

অন্যদিকে চারটি রেস্তোরাঁতে অভিযান চালিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. শান্তুনু চৌধুরী। এসময় নিরাপদ খাদ্য আইনবিরোধী কোনও কিছু প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন শান্তনু চৌধুরী। প্রতিষ্ঠানগুলো হচ্ছে – ধানমন্ডির গ্লোরিয়া জিন্স, রাইস অ্যান্ড নুডলস, সাত মসজিদ রোডের ইউরো হাট এবং সোবহানবাগের সসলিজ।

শান্তনু চৌধুরী আরও জানান, সোবহানবাগের সসলিজের বিরুদ্ধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে অভিযোগ এসেছিল। তার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে তেমন তেমন কিছু দেখা যায়নি।    

 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম