উত্তরায় আবাসিক হোস্টেল থেকে ক্যাসিনো সামগ্রী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ২১:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:৪৩

উত্তরায় আবাসিক হোস্টেল থেকে ক্যাসিনো সামগ্রী উদ্ধার রাজধানীর উত্তরা ১৪নং সেক্টরে একজন চীনা নাগরিকের পরিচালিত আবাসিক হোস্টেল থেকে ক্যাসিনোর দুটি মেশিন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ইলেক্ট্রিক গ্যাম্বলিংয়ের দুটি মেশিন ‘মাহাজং’ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ডা. সহিদুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারী ও কেফায়েতউল্লাহ মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্যের একটি গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে।
সহিদুল হক বলেন, গোপন সংবাদের মাধ্যমে গোয়েন্দারা জানতে পারেন, চীনা নাগরিক কেন্টের মালিকানাধীন উত্তরা ১৩নং সেক্টরের গাউসুল আজম এভিনিউয়ের হবনব কফি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্ট এবং আবাসিক হোস্টেলে (সেক্টর-১৪, রোড-১৫, হাউস-৫৬) ২টি ক্যাসিনোর ইলেক্ট্রিক গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ ব্যবহৃত হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অনুসন্ধানে দেখা যায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চীন থেকে ২০১৮ সালের আগস্ট মাসে ২০টি কার্টনে ৭ সেট ক্যাসিনো খেলার ‘মাহাজং’ মেশিন আমদানি করে। অন্য ৫টি মেশিন কোথায় আছে তা খুঁজে দেখা হচ্ছে বলে জানান গোয়েন্দারা।
উদ্ধার ক্যাসিনো মেশিন দুটির আমদানি তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আমদানি স্তরে মিথ্যা ঘোষণার মাধ্যমে এগুলো খালাসে আনুমানিক ২ লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই শুল্ক ফাঁকির বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ডা. সহিদুল হক বলেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের ফলে হবনব কফি হাউজে ব্যবহৃত ক্যাসিনো খেলার ‘মাহাজং’ মেশিনটি আবাসিক হোস্টেলে লুকিয়ে রাখে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা দল আবাসিক হোস্টেল থেকে সেগুলো উদ্ধার করে।

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী