প্রতিবন্ধী সুলতানাকে এক বছরের শিক্ষা বৃত্তি দিলো বিইআরএফ

বাংলা টিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ০৭:৪৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৭:৪৮

সুলতানার হাতে বৃত্তির অর্থ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী

হবিগঞ্জের প্রান্তিক এলাকা রায়ধর গ্রামের দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিক্ষার্থী সুলতানা আক্তারকে আগামী এক বছরের জন্য শিক্ষা বৃত্তি দিয়েছে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)। একইসঙ্গে তার পুরো শিক্ষাজীবনের যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মিলনায়তনে বিইআরএফ আয়োজিত 'সাংবাদিকতায় নির্ভুল তথ্য উপস্থাপন' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সুলতানার হাতে এই শিক্ষা বৃত্তির নগদ অর্থ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা ও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক এস এম আববাস।

শিক্ষা বৃত্তি পেয়ে সুলতানা বলেন, ‘আমি একটি দরিদ্র পরিবারের সন্তান। বাবার পক্ষে আমার লেখাপড়ার খরচ চালানো সম্ভব নয়। বিইআরএফ আজ আমাকে যে আর্থিক সহায়তা দিলো তা আমি ও আমার পরিবার মনে রাখবো। এ অর্থ আমার শিক্ষার কাজে ব্যয় করবো।  অন্য কোনও সংগঠন ও   ব্যক্তি এ ধরনের সহায়তা দিলে আমার মতো যারা অসহায় তারা শিক্ষা জীবন চালিয়ে নিতে পারবে।’

সুলতানা আক্তার বিন্দাবন সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার ইচ্ছা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সরকারি চাকরি করা।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক