ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তির দাবি বাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ২১:২১আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:৩৬

বাসদের বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানায়। পরে বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের বিষয়ে বিস্তারিত জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে বক্তারা বলেছেন, ভারত আমাদের প্রতিবেশি রাষ্ট্র। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব নতুন মাত্রায় উন্নীত হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা দাবি করেন। অথচ ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যাসহ অসংখ্য সমস্যা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এসবের সমাধান তো হচ্ছেই না, বরং এনআরসি’র ফলে নতুন আশঙ্কার গহ্বরে বাংলাদেশকে নিক্ষিপ্ত করেছে ভরত। রোহিঙ্গা সংকটেও ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়নি।
বক্তারা দাবি জানান, সরকারের নতজানু নীতি বন্ধ করতে হবে। বন্ধুর জন্য উজাড় করে দেওয়ার মানসিকতা পরিহার করে মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সচেষ্ট হতে হবে।
বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর বাসদের আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা