খাদের কিনারে দাঁড়িয়ে আমাদের সমাজ: শাহদীন মালিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৭:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৯

মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আলোচনা সভায় বক্তারা আমরা টোটালি ‘ল’ লেস স্যোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তিনি বলেন, ‘দে‌শে গুম খুন চলছে। এভাবে অপরাধ বাড়ছে। আমাদের সমাজ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে খা‌দে পড়ে যা‌বে।’

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘গুম বিষয়ে জাতিসংঘের সুপারিশ ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাহদীন মালিক বলেন, ‘যেখানে কোনও আইন নেই, সেখানে নিরাপত্তাবোধ থাকবে না। অন্যায়-অপরাধ হলে আইন অনুযায়ী বিচার হবে না। আমরা কিন্তু সেদিকেই এগোচ্ছি।’

সরকার চালনাকারীরা সবাই চোখ বুজে থাকেন কিনা এমন প্রশ্ন তুলে শাহদীন মালিক বলেন, ‘যেসব দেশে আশির দশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুম শুরু হয়েছিল, সেই দেশগুলোর অবস্থা পরে কী হয়েছিল, সেগুলো তারা দেখেন না কেন?’

এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, ‘ক্যাসিনো ব্যবসা পুলিশের নাকের ডগায় হচ্ছে, অথচ পুলিশ বলছে তারা জানে না। চারদিকে দুর্নীতি হচ্ছে। এসব পচন শুরু হয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মধ্য দিয়ে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেসব দেশে আছে, সেসব দেশের যে চিত্র আমরা দেখতে পাই, তা আমাদের কারও কাম্য নয়।’

এই আইনজীবী বলেন, ‘সমাজে অবশ্যই অপরাধ, অনিয়ম, বিশৃঙ্খলা আছে। আমাদের দেশে একটা ভাবনা এসেছে যে, দুই-চারশ’ মানুষকে গুলি করে হত্যা করলেই মাদক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা মোটেও সম্ভব নয়। কারণ এর আগে কোনও দেশ এ পথে অপরাধ দমন করতে পারেনি। কিন্তু এর প্রতিক্রিয়া হয় ভয়াবহ।’

নারী পক্ষের আহ্বায়ক শিরিন হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।

 

/এইচএন/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম